ঢাকা আগষ্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদী থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচ টেপ প্যাঁচানো এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাতটার দিকে কামরাঙ্গীর চরের হাফেজ হুজুরের মাদ্রাসা ঘাট সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, পানিতে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে তারা মৃতদেহটি উদ্ধার করেন।
ওসি জানান, একটি সিমেন্টের বস্তার সঙ্গে লাশটি বাধা ছিল। আনুমানিক ৫/৭দিন আগে যুবকটিকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।
পুলিশ কর্মকর্তা বলেন, "পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/এসকে/২০১৬ঘ.
bdnews24