ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ভবনে কাজ করতে গিয়ে রোববার দুই শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা ধানমণ্ডি ১ নম্বর সড়কে বেল টাওয়ারের ১৫ তলায় জানালায় কাচ বসাচ্ছিলেন।
বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম।
ওসি কামরুল বলেন, "ঝুলন্ত ক্রেনের তার ছিড়ে তারা পাশের পাঁচ তলা ভবনের ছাদে পড়ে। এতে তিনজনই মারা যায়।"
নিহতরা হলেন- ঠিকাদার মিন্টু (২২) এবং শ্রমিক শাহিন (২৪) ও আলী আহমদ (২৫)।
বেল টাওয়ারে বেক্সিমকো গ্র"পের কার্যালয়।
এই গ্র"পের ব্যবস্থাপক (প্রশাসক) শাহীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনার পরপরই আমরা তৎপর হই।
কিন্তু দুঃখজনকভাবে তারা ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এমআই/১৩১০ ঘ.
bdnews24