২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাপ্রাপ্ত রাজউক কর্মকর্তা কামরুজ্জামান কারাগারে

নকশা জালিয়াতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত এটিএম কামরুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজউকের অথরাইজড অফিসার কামরুজ্জামান খান রোববার ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 07:30 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকশা জালিয়াতির দুটি মামলায় সাজাপ্রাপ্ত এটিএম কামরুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রাজউকের অথরাইজড অফিসার কামরুজ্জামান খান রোববার ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করেন। বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জরুরি অবস্থার মধ্যে কামরুজ্জামানের অনুপস্থিতিতেই তার সাজার আদেশ হয়। দুটি মামলার তিনি ৭ বছর করে দণ্ডপ্রাপ্ত। মামলা দুটিতে দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদও আসামি। ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মাহমুদ হাসান মতিঝিল থানায় মামলা দুটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৩৩৪ ঘ.