২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার ধসে গেছে

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মুন্সীডাঙ্গী এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার অংশ শনিবার সকালে ধসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ফরিদপুর, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মুন্সীডাঙ্গী এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার অংশ শনিবার সকালে ধসে গেছে। বাঁধের ধসে যাওয়া অংশে বালুর বস্তা ফেলার কাজ শনিবার শুরু হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রফিক উল্লাহ। তিনি বলেন, ''চোরা চ্যানেল সৃষ্টি হওয়ায় শনিবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘন্টায় বাঁধের ৪০ মিটার অংশ ধসে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৪ ঘ.