২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেধাস্বত্ব কার্যক্রমের দপ্তর নিয়ে দুই মন্ত্রণালয়ে রশি টানাটানি

মেধাস্বত্ব সংক্রান্ত সব কার্যক্রমকে আরও গতিশীল করতে এর সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তরগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দুটি মন্ত্রণালয় কাজও করছে। তবে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের গড়িমসির কারণে কাজ এগোচ্ছে না। বিস্তারিত রিয়াজুল বাশার এর প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 08:58 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেধাস্বত্ব সংক্রান্ত কার্যক্রমকে আরও গতিশীল করতে এর সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তরগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দুটি মন্ত্রণালয় কাজও করছে। তবে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের গড়িমসির কারণে কাজ এগোচ্ছে না। বর্তমানে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর শিল্প মন্ত্রণালয়ের অধীনে এবং কপিরাইট অফিস সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে। গত বছরের ২৩ জুন বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের চতুর্থ সভায় এ চারটি কার্যালয়ে এক করে 'বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (বিআইপিও)' নামে একটি অফিস গঠনের সুপারিশ করা হয়। এর পর চারটি কার্যালয়কে এক করতে শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে একাধিকবার বৈঠক হলেও কোনও সিদ্ধান্তে তারা পৌঁছতে পারেনি। শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর দায় চাপিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের ওপর। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাজের সুবিধার জন্য চারটি অফিসকে এক করার উদ্যোগ নিয়েছি আমরা। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় আপত্তি করায় তা হচ্ছে না।" তিনি বলেন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) এবং দাতা সংস্থাগুলোও এ সংক্রান্ত সব অফিস এক করার পরামর্শ দিয়েছে। প্রস্তাবিত বিআইপিও শিল্প মন্ত্রণালয়ের অধীন হবে বলেই সংস্কৃতি মন্ত্রণালয় এ উদ্যোগ বাস্তবায়নে আপত্তি করছে বলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অভিযোগ। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব শরফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাড়াহুড়ো করে কিছু করার পক্ষে আমরা নেই। এর নিয়ে হোমওয়ার্ক করতে হবে, এর নেতিবাচক-ইতিবাচক সব দিক পর্যালোচনা করে দেখতে হবে।" দুই মন্ত্রণালয়ের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "কোনও কনক্লুশনে পৌঁছতে পারিনি আমরা। আমরা বলেছি, এটা করার আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে এর ভালো-মন্দ নিয়ে আলোচনা হলে একটা কনক্লুশনে পৌঁছনো যেত।" পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের নিবন্ধক (রেজিস্ট্রার) এনামুল হক বলেন, "এ অফিসগুলো একটার সঙ্গে অন্যটা সম্পর্কিত। এগুলো একই ছাতার নিচে থাকলে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।" চারটি অফিস এক করার বিষয়ে মেধাস্বত্ব আইনের বিভিন্ন মামলা পরিচালনাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজীব-উল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্বের অনেক দেশেই এগুলো একই অফিস থেকে হয়। আমাদের এখানে কোনও প্রতিষ্ঠানের লোগোর জন্য যেতে হয় ট্রেড মার্কস অফিসে, আবার নামের জন্য যেতে হয় কপিরাইট অফিসে। এক জায়গা থেকে হলে ভালো হয়।" এদিকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়নাধীন রয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের নিবন্ধক এনামুল। অধিদপ্তরের নিজস্ব ভবন তৈরির জন্য ইতোমধ্যে রাজধানীর আগারগাঁওয়ে জমি বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া ঐতিহ্যবাহী দেশীয় পণ্যের অবস্থানগত উৎপাদন পরিচিত অক্ষুণ