বাগেরহাট, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরের চাকরিচ্যুত দুই হাজার ৬৫৪ জন শ্রমিককে ২০০৭ সালের বকেয়া ঈদ বোনাস বৃহস্পতিবার সকালে পরিশোধ করা হয়েছে।
মংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক এ কে এম শাহাবুদ্দিন জানান, চাকরিচ্যুত শ্রমিকরা তাদের পাওনা টাকা হাতে পেয়ে দারুণ খুশি হয়েছে।
মঙ্গলবার চাকরিচ্যুত শ্রমিকরা বকেয়া পরিশোধসহ চারদফা দাবিতে বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করলে বন্দর কর্তৃপক্ষ দুটি দাবি মেনে নেওয়ার প্রতিশ্র"তি দেয়।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম ফারুক ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৭ সালের ঈদুল আযহার বকেয়া পাওনা টাকা শ্রমিক প্রতি এক হাজার ৫৫০ টাকা করে মংলা জনতা ব্যাংকের মাধ্যমে ৪১ লাখ ১৩ হাজার ৭০০ টাকা পরিশোধ করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৮ ঘ.
bdnews24