২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় যুবদল নেতা গ্রেপ্তার

বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাবীব মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 08:44 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

সাতক্ষীরা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাতক্ষীরা দেবহাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাবীব মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে দেবহাটার বসন্তপুরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল হক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''হাবিব পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে চাঁদাবাজি ও সন্ত্রাসীর অভিযোগে বুধবার ভোর পাঁচটার দিকে গ্রেপ্তার করা হয়েছে।'' পুলিশ জানায়, হাবিবের বিরুদ্ধে দেবহাটা থানায় তিনটি চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৫৫ ঘ.