২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সেতু ভেঙে ট্রাক খালে

বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের আমড়াগাছিয়া বাজারে মঙ্গলবার রাতে বেইলি সেতু ভেঙে কাঠ বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এ কারণে শরণখোলা উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 08:41 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

বাগেরহাট, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের আমড়াগাছিয়া বাজারে মঙ্গলবার রাতে বেইলি সেতু ভেঙে কাঠ বোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এ কারণে শরণখোলা উপজেলা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ শফিকুন্নবী বলেন, "শরণখোলা উপজেলার রায়েন্দা থেকে ছেড়ে আসা ধারণ ক্ষমতার অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক মঙ্গলবার রাত ১১টার দিকে বেইলি সেতুর ওপর উঠলে সেতু ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়।" এরপর থেকে শরণখোলার সঙ্গে বাগেরহাটসহ অন্য এলাকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বলে তিনি জানান। বুধবার সকাল ১১টায় সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা ট্রাকটি উদ্ধারে কাজ শুরু করেছে। ভেঙে যাওয়া সেতু মেরামত করতে ৫/৭ দিন সময় লাগতে পারে বলে জানান প্রকৌশলী শফিকুন্নবী। এ সময়ে শরণখোলায় যেতে হলে নৌকায় খাল পার হয়ে যেতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৪৫ ঘ.