প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আড়াইশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে দু'শ'টির ওষুধই মানসম্মত নয়- এ কথা খোদ ওষুধ প্রশাসনের কর্তাব্যক্তিদের।
ভেজাল ওষুধে বাজার সয়লাব- এ অভিযোগ বহুদিনের। নিম্নমানের ওষুধ সেবনে সাম্প্রতি কিডনি অকেজো হয়ে বেশ কয়েকটি শিশুর মৃত্যুও হয়েছে। অথচ ঢাকার একমাত্র ওষুধ আদালতে মামলার সংখ্যা নগন্য।
মামলা কম থাকার জন্য ওষুধ আদালতের আইনজীবীরা ওষুধ প্রশাসন পরিদপ্তরকেই দায়ী করেছেন। তবে পরিদপ্তরের কর্মকর্তারা এক্ষেত্রে কারণ দেখিয়েছেন লোকবলের অভাব।
বিভিন্ন জ্যেষ্ঠ আইনজীবী, সরকারি আইনজীবী ও আদালত সংশ্লি
bdnews24