২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে দুই পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুরে দুই পুলিশ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শাহাদাত হোসেনকে সোমবার গভীর রাতে জেলার রাজৈর উপজেলার ইশিবপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

মাদারীপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরে দুই পুলিশ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি শাহাদাত হোসেনকে সোমবার গভীর রাতে জেলার রাজৈর উপজেলার ইশিবপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২০০৫ সালের ৩রা এপ্রিল মাদারীপুর পুলিশের বিশেষ শাখার দুই সদস্য হাসনাইন আজম ও কামরুল হোসেন ঠাকুর একজন বিসিএস পরীক্ষার্থী সম্পর্কে খোঁজ খবর করতে গেলে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সদস্যরা তাদের অপহরণ করে। তাদের জবাই করে হত্যার পর লাশ টুকরো করে আড়িয়াল খা নদীতে ফেলে দেয়। র‌্যাব-৮ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মাহমুদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহাদাত হোসেনকে রাজৈর উপজেলার ইশিবপুর বাজার সংলগ্ন হোসেন কাজীর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, পুলিশ হত্যার ঘটনার পর দেশ ছেড়ে পালিয়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান। স