২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাই, মারধর ও প্রাণনাশের হুমকির মামলায় পিন্টু খালাস

ছিনতাই, মারধর ও জীবননাশের হুমকির মামলায় খালাস পেয়েছেন সাবেক বিএনপি সাংসদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু। মামলার বাদি আদালতে এসে 'বিশেষ মহলের চাপে' মিথ্যা অভিযোগে এ মামলা করেছিলেন বলে সোমবার হলফনামা দাখিল করলে ঢাকা মহানগর হাকিম এমাদুল হক পিন্টুকে এ অভিযোগ থেকে খালাস দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই, মারধর ও জীবননাশের হুমকির মামলায় খালাস পেয়েছেন সাবেক বিএনপি সাংসদ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু। মামলার বাদি আদালতে এসে 'বিশেষ মহলের চাপে' মিথ্যা অভিযোগে এ মামলা করেছিলেন বলে সোমবার হলফনামা দাখিল করলে ঢাকা মহানগর হাকিম এমাদুল হক পিন্টুকে এ অভিযোগ থেকে খালাস দেন। এ সময় কারাগার থেকে পিন্টুকে আদালতে হাজির করা হয়। পিন্টু পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বিডিআর সদস্যদের পালাতে সাহায্য করার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। ২০০৭ সালের ১৩ ফেব্র"য়ারি কামরাঙ্গির চরের মুন্সিরহাটির মোহাম্মদ শহিদুল ইসলাম পিন্টুসহ কয়েকজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার এজাহারে বাদি বলেছিলেন, ১২ ফেব্র"য়ারি রাতে পিন্টু ও তার লোকজন তার বাসায় এসে বলে, "তুই ফারুক মেম্বারকে অস্ত্র দিয়ে ধরিয়ে দিয়েছিস কেন?" এ সম্পর্কে বাদি কিছু জানেন না উত্তর দিলে তাকে মারপিট করে স্বর্ণের চেইন, আংটি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসকে/১৭১৩ঘ.