২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার চৌধুরী ঢাকা পৌঁছেছেন, বিএনপির বিক্ষোভ

বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ার চৌধুরী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল সাড়ে ন'টার দিকে ঢাকা পৌঁছান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 06:36 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সোমবার সকালে তিন দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনোয়ার চৌধুরী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল সাড়ে ন'টার দিকে ঢাকা পৌঁছান। তিনি বর্তমানে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের আন্তর্জাতিক সংগঠন বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করছেন। অনেকের ধারণা,বাংলাদেশে ২০০৭ সালের ১১ জানুয়ারির পট পরিবর্তনে ওই সময় সাবেক মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসসহ ঢাকায় যে ক'জন বিদেশী কূটনীতিক মূখ্য ভূমিকা রাখেন তাদের মধ্যে অন্যতম আনোয়ার চৌধুরী। তিনি ২০০৪ সালের মে থেকে ২০০৮ সালের মে পর্যন্ত ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের দায়িত্ব পালন করেন। ঢাকায় দায়িত্ব গ্রহণের পর ২১ মে সিলেটে হযরত শাহ জালাল (রহঃ)এর মাজার জিয়ারতের সময় তার ওপর গ্রেনেড হামলা হয়। অল্পের জন্য আনোয়ার চৌধুরী প্রাণে বেঁচে যান। এদিকে আনোয়ার চৌধুরীর বাংলাদেশ সফরের প্রতিবাদে সোমবার জিয়া বিমানবন্দরের বাইরে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিক্ষোভ করে ছাত্রদল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/এইচএ/১২৪০ ঘ.