ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালনা পর্যদের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ দাবি করেছেন তিনিই প্রশিকার বৈধ চেয়ারম্যান। নিয়মতান্ত্রিকভাবে সংগঠনের বিধি অনুযায়ী পরিচালনা পর্যদ কাজী ফারুক আহম্মেদকে অপসারণ করে তাকে নির্বাচিত করেছে।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।
ওয়াদুদ বলেন, প্রশিকার বার্ষিক সাধারণ সভা তার নির্বাচনের সিদ্ধান্ত অনুমোদনও করেছে। অতএব তার সভাপতিত্বের বিষয়ে 'সন্দেহের কোন অবকাশ নেই'।
আব্দুল ওয়াদুদের সঙ্গে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব-উল-করিম, পরিচালক আব্দুর রব, জে কে বড়
bdnews24