ফরিদপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা ছয়জনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার রাত ও শনিবার সকালে ফরিদপুর শহরের দক্ষিণ কমলাপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ছয়জন হলেন- মো. শামসুদ্দিন, রেজাউল করিম, মুরাদ হোসেন, ইয়াফ আলী, মো. ওসমান ও মো. সোহেল। তারা নিজেদের 'কালেমার জামায়াত' নামের একটি সংগঠনের কর্মী বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, রোববার গ্রেপ্তারকৃত ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুরের বিচার বিভাগীয় হাকিমের আদালত পাঠানো হয়। হাকিম মো. আশরাফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24