২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্ট বিক্ষোভের ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি

২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন রোববার এ কথা জানান। তিনি দাবি করেন, ওই ঘটনা ছিল সাজানো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 09:20 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনা সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘাতের ঘটনা তদন্ত করবে সংসদীয় কমিটি। শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন রোববার এ কথা জানান। তিনি দাবি করেন, ওই ঘটনা ছিল সাজানো। ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সেনা সদস্যদের সঙ্গে ছাত্রদের প্রথমে বদানুবাদ হয়। পরে প্রতিবাদমুখর ছাত্রদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে সারাদেশে ছাত্রবিক্ষোভ ছড়িয়ে পড়লে কয়েকদিন অচল হয়ে পড়ে রাজধানীসহ গোটা দেশের শিক্ষাঙ্গন। সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকের পর ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন সাংবাদিকদের বলেন, "আগস্টের ওই ঘটনাটি ছিল সাজানো ও ন্যক্কারজনক। এর তদন্ত আমরা করব।" ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন এবং বিচারপতি হাবিবুর রহমান নেতৃত্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন চাওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে মেনন জানান। তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন প্রভাবিত করতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, মুনতাসীর মামুন, পলাশ ভৌমিক ও শামসুল আলম ওই ঘটনা তদন্তে স