চট্টগ্রাম, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে র্যাবের পরিচয় দিয়ে বিভিন্ন ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন, মাহবুব আলম (২৪), মো. মঞ্জু (৩০), ফারুক (২৭), খালেদ (২৭) ও আকবর আলী (২৪)।
পাহাড়তলী থানা পুলিশ শুক্রবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, দুটি হাতকড়া, একটি ওয়াকিটকি, র্যাব ব্যবহৃত সানগ্লাসের অনুরূপ দুটি সানগ্লাস, একটি মোবাইল ফোন সেট ও ছিনতাই করা ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, চক্রটি সা
bdnews24