চাঁদপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরের বিভিন্ন স্থান থেকে শনিবার ছয় বখাটেকে আটক করেছে পুলিশ। এরা রাস্তায় ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করছিল।
রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃতরা থানা হেফাজতে রয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
আটককৃতরা হলেন, রাজু আহমেদ (২৮), জসিম উদ্দিন খান (১৮), মিজান খান (২৫), বাবুল বেপারী (২৩), হাসিব মাহমুদ শান্ত (২১) ও ইশান আহমেদ (২১)।
এসআই মনির জানান, পুলিশ সুপারিনটেনডেন্ট কৃষ্ণপদ রায়ের নির্দেশ অনুযায়ী পুলিশের একটি দল সাদা পোশাকে এ অভিযান চালায়।
অভিযানে আরও ১০ বখাটেকে আটক করা হয়। তবে তাদের কানে ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৬ ঘ.
bdnews24