২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে শনিবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 11:24 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

নড়াইল, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম) - নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদী থেকে শনিবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, লোকটির বয়স হবে আনুমানিক ৫০ বছর। লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এডেন্দা নামক স্থানে নবগঙ্গা নদী থেকে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ওসি জানান, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩৪ ঘ.