২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ভারপ্রাপ্ত প্রক্টর খবির উদ্দীন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খবির উদ্দীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খবির উদ্দীন। রসায়ন বিভাগের অধ্যাপক প্রক্টর মো. আরজু মিয়া বিদেশ যাওয়ার জন্য লিয়েন ছুটি নেওয়ায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৭১৫ ঘ.