২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে সমালোচনা ভুল শুধরে দেয়: মুহিত

গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গণমাধ্যম সরকারসহ বিভিন্ন গোষ্ঠীর সমালোচনা করে দায়বদ্ধতা নিশ্চিত করে এবং ভুল শুধরানোর সুযোগ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমাধ্যমে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গণমাধ্যম সরকারসহ বিভিন্ন গোষ্ঠীর সমালোচনা করে দায়বদ্ধতা নিশ্চিত করে এবং ভুল শুধরানোর সুযোগ করে দেয়। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'মিডিয়া ফেয়ার' উদ্বোধনকালে তিনি একথা বলেন। রাজনীতি, অর্থনীতি ও মানসিক রুচির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব তুলে মুহিত বলেন, "বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় মিডিয়া ভূমিকা রেখেছে। মানুষের বিকাশ ও শ্রেষ্ঠত্বের জন্য গণমাধ্যমকে অবদান রাখতে হবে।" 'যুথচারিতায় হোক স্বপ্নপূরণ' স্লোগানে শনিবার থেকে তিনদিনব্যাপী এই মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার আয়োজন করেছে ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজম্যান্ট। উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত তথ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, চলচ্চিত্র তারকা রাজ্জাক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দীন ইউসুফ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭১২ ঘ.