২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে ট্রাক চালকের লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়িতে বৃহস্পতিবার ভোরে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজাদ পেশায় আন্তঃজেলা ট্রাক চালক ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 04:59 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়িতে বৃহস্পতিবার ভোরে আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজাদ পেশায় আন্তঃজেলা ট্রাক চালক ছিলেন। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক আইয়ুব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর চারটার দিকে মাতুয়াইল উত্তরপাড়ার দেলোয়ার চৌধুরীর বাসার সামনে থেকে আবুল কালামের লাশ উদ্ধার করা হয়। তার ঘাড় ভাঙ্গা ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। আজাদ তার প্রথম স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন। আজাদের স্ত্রী বিউটিকে উদ্ধৃত করে আইয়ুব আলী বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে ১৫ দিন পর বাসায় ফেরেন আজাদ। বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। বিউটি বেগমের দাবি, ঝগড়ার এক পর্যায়ে আজাদ তাকে বেদম মারধর করে। পরে রাত ১১ টায় ফেরার কথা বলে তিনি বাসা থেকে বের হয়ে যান। কিন্তু রাতে না ফেরায় বিউটি ভোরের দিকে বাইরে বের হয়ে রাস্তায় স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ কর্মকর্তা আইয়ুব আলী বলেন, বিউটি বেগমকে সন্দেহের বাইরে রাখা হচ্ছে না। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া বিউটি বেগমের সঙ্গে তার ছোট বোনও ওই বাসায় থাকে। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজাদের দ্বিতীয় স্ত্রী চাঁদপুরের ফরিদগঞ্জে থাকে। আজাদ ও বিউটি দম্পত্তির ২ বছরের একটি মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২৩০০ ঘ.