২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটা থানার ওসি সাময়িক বরখাস্ত

এক তরুণীর ভাসমান লাশ তুলে মাটি চাপা দেওয়ায় এবং মামলা নিতে গড়িমসি করার অভিযোগে বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলতান আহম্মেদকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

বরগুনা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক তরুণীর ভাসমান লাশ তুলে মাটি চাপা দেওয়ায় এবং মামলা নিতে গড়িমসি করার অভিযোগে বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুলতান আহম্মেদকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপ-পরিদর্শক মো. সহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। বরগুনার পুলিশ সুপারিনটেনডেন্ট সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ পর্যায়ের নির্দেশে সুলতান আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে লাশ দাফন ও মামলা নিতে গড়িমসির অভিযোগ পাওয়া গেছে। ৭ জুলাই রাতে পাথরঘাটার আবাসন প্রকল্পের এসকান্দার আলীর মেয়ে রেকসোনাকে (২৬) কে বা কারা ধর্ষণের পর হত্যা করে লাশ বাদুরতলা গ্রামের জয়নুল হক সবুরের পুকুরে ফেলে দেয়। বাধা দেওয়া সত্ত্বেও পরদিন সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা মতিউর রহমান মোল্লা ও ইউপি সদস্য সোহরাব হোসেন ও জয়নুল হক সবুর লাশটি উঠিয়ে জানাজা ছাড়াই ওই পুকুর পাড়ে মাটি চাপা দেয়। ৯ জুলাই পাথরঘাটা ইউনিয়নের চৌকিদার মোশাররফ হোসেন তাদের বিরুদ্ধে মামলা করেন। ওইদিনই জয়নুল হক সবুরকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/২০২৩ ঘ.