২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক তথ্য সচিব করিমের জামিন

ইসলাম ধর্ম, বাংলাদেশ ও বঙ্গবন্ধু পরিবারকে কটাক্ষ করার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক তথ্য সচিব আ ত ম ফজলুল করিম (আবু করিম)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 08:29 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম ধর্ম, বাংলাদেশ ও বঙ্গবন্ধু পরিবারকে কটাক্ষ করার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সাবেক তথ্য সচিব আ ত ম ফজলুল করিম (আবু করিম)। ১০ হাজার টাকা মুচলেকায় বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম এমদাদুল হক তাকে জামিন দেন। নির্দেশ অনুযায়ী আদালতে হাজির না হওয়ায় গত ২২ জুলাই আবু করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এবার আদালতে হাজির হয়েই জামিন নিলেন তিনি। আবু করিমের 'বাগানে ফুটে আছে অসংখ্য গোলাপ' কাব্যগ্রন্থে ইসলাম ধর্ম, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটাক্ষ করা হয়েছে অভিযোগ করে গত ২৪ ফেব্র"য়ারি আইনজীবী ওমর ফারুক মামলাটি দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়, আবু করিম তার বইয়ে 'আলুবোখারা' ও 'আবদুর রহমান' কবিতার প্রথম লাইনে বাংলাদেশকে 'বোখারা' ও বাঙালি জাতিকে 'বোখারি' এবং বাংলাভাষাকে 'বোখারা ভাষা' অভিহিত করেন। ওই কবিতায় ইসলাম ধর্মকে 'চিল ধর্ম' এবং মুক্তিযুদ্ধে বাংলাদেশের মিত্রদেশ ভারতের নাম বিকৃত করে 'কাকস্থান' উল্লেখ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিকৃত করে লতিফুর রহমান উল্লেখ করেন। শেখ মুজিবের তিন ছেলে শেখ কামালকে 'কমলাকলি', শেখ জামালকে 'জামতলী' এবং শেখ রাসেলকে 'রসকলি' নামে কটাক্ষ করেন বলে বাদির অভিযোগ। ওমর ফারুক জানান, একই কবিতার কারণে আবু করিমের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৪৩০ ঘ.