সুনামগঞ্জ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ পৌর এলাকার উকিলপাড়া থেকে বুধবার বিকেল হেরোইনসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আটক আজিজুর রহমান (২৫) উকিলপাড়ার আরকুম আলীর ছেলে।
সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, গোপান সংবাদ পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ ২১ পুরিয়া হেরোইনসহ মাদক বিক্রেতা আজিজুর রহমানকে আটক করে। উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় এক লক্ষ টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24