২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহত দিপদ চন্দ্র বিশ্বাস (৩০) নারায়ণগঞ্জের গোবিন্দপুর গ্রামের অমুল্য চন্দ্র বিশ্বাসের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

বগুড়া, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহত দিপদ চন্দ্র বিশ্বাস (৩০) নারায়ণগঞ্জের গোবিন্দপুর গ্রামের অমুল্য চন্দ্র বিশ্বাসের ছেলে। আহত শংকর বাবু, আঁখি রানী, খোকন, খিতিস চন্দ্র, সত্যেন্দ্রনাথ, কৃষ্ণকুমার, রানা মিয়া, মানিক চন্দ্র, মিলন চন্দ্র, শ্রী টুলু চন্দ্র, সজল ও মনিকা রানীকে মোকামতলায় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, কুড়িগ্রামের উলিপুরের মধুপুর গ্রামের শংকর বাবুর (২৬) সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার কল্যাণপুর গ্রামের আঁখি রানীর (১৯) বিয়ে হয় সোমবার রাতে। মঙ্গলবার সকালে মাইক্রোবাসে কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জ ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার মোকামতলার বিহারপুরে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দিপদ চন্দ্র বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৮ ঘ.