কিশোরগঞ্জ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সোমবার রাতে উপজেলা চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের কার্যালয়ের আসবাব ভাঙচুর এবং নথিপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে ঘটনা জানতে পেরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তারের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা চেয়ার টেবিলসহ আসবাব ভাঙচুর এবং নথিপত্র তছনছ করে রেখে যায়।
উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর বলেন, "কারা হামলা চালিয়েছে তা বুঝে উঠতে পারছি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24