ময়মনসিংহ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদ্রোহের মামলায় ময়মনসিংহে গ্রেপ্তার ৪৯ বিডিআর জওয়ানের জামিন নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার সকালে র্যাব ও পুলিশ পাহারায় ময়মনসিংহ কারাগার থেকে তাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তাদের আইনজীবীরা জামিন এবং মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানায়।
শুনানি শেষে জজ শরীফ উদ্দিন আহমেদ আবেদন নাকচ করে বিডিআর জওয়ানদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পরদিন সারাদেশের বিভিন্ন সেক্টর ও ব্যাটালিয়নের মত ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে।
এ বিদ্রোহের ঘটনায় ১৭ মে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একটি মামলা করেন। এ মামলায় ৪৯ বিডিআর জওয়ানকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24