২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের ধাক্কায় শিশুসন্তানসহ এক নারী আহত

রাজধানীর কারওয়ান বাজার লেভেল ক্রসিংয়ে মঙ্গলবার ট্রেনের ধাক্কায় দুই রিকশা আরোহী আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম। দুর্ঘটনায় আহতরা হলেন স্মৃতি আক্তার (৩৮) এবং তার মেয়ে তারাসসমু আক্তার লিখন (৯)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 09:09 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার লেভেল ক্রসিংয়ে মঙ্গলবার ট্রেনের ধাক্কায় দুই রিকশা আরোহী আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক নজরুল ইসলাম। দুর্ঘটনায় আহতরা হলেন স্মৃতি আক্তার (৩৮) এবং তার মেয়ে তারাসসমু আক্তার লিখন (৯)। নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লেভেল ক্রসিং প্রতিরোধক উপেক্ষা করে একটি রিকশা ঘুরিয়ে লাইন অতিক্রমের সময় ওই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের ধাক্কায় রিকশা আরোহী মা-মেয়ে ছিটকে পড়ে আহত হয়। রিকশাটি চুরমার হয়ে যায়।" আহত দুইজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তেজগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনায় স্মৃতি সংজ্ঞা হারিয়ে ফেলেন। মেয়ে লিখনেরহাত ভেঙ্গে যায়। সে শুধু কাঁদছিল।" আহতদের বাড়ি শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় জানিয়ে পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তাদের স্বজনদের খোঁজে ওই এলাকায় পুলিশ মাইকিং করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫১৭ ঘ.