২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৭

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সোমবার রাতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। রাত দেড়টা পর্যন্ত ৫০/৫২ জনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত নিখোঁজ তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- দাঙ্গার চরের বাসিন্দা গার্মেন্টস কর্মী মনোয়ারা বেগম (২০) ও আক্কাস বেগম (১৮) এবং কলেজ ছাত্র মুজাহিদুল ইসলাম (২০)। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 05:38 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সোমবার রাতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। রাত দেড়টা পর্যন্ত ৫০/৫২ জনকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত নিখোঁজ তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- দাঙ্গার চরের বাসিন্দা গার্মেন্টস কর্মী মনোয়ারা বেগম (২০) ও আক্কাস বেগম (১৮) এবং কলেজ ছাত্র মুজাহিদুল ইসলাম (২০)। রাত দেড়টায় দাঙ্গারচরের বাসিন্দা হৃদয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও ৬/৭ জনের মতো নিখোঁজ রয়েছে। এদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। ট্রলারটি নগরীর সল্টগোলা রেল ক্রসিং এলাকা থেকে মহেশ খাল হয়ে কর্ণফুলী নদীর অন্য তীরে দাঙ্গারচর যাচ্ছিল। এ ট্রলার থেকে উদ্ধার পাওয়া যাত্রী সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারটির ধারণক্ষমতা ২৫ থেকে ৩০ জন হলেও এতে ৬০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে ৬/৭ জন মহিলাও ছিল। সিরাজুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে মহেশ খাল থেকে ট্রলারটি কর্ণফুলী নদীতে ঢোকার পর এমপিবি গেট ওয়ানের কাছে তীব্র স্রোতের কারণে ডুবে যায়। এরপর তারা একটি জাহাজের নোঙর ধরে ভেসে থাকেন। পরে বন্দরের স্পিড বোট এসে তাদের উদ্ধার করে। এর আগে চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ জানান, সাগর উত্তাল থাকায় কর্ণফুলী নদীতে তীব্র স্রোত রয়েছে। এ কারণে ট্রলারটি ডুবে যেতে পারে। রাত ১১টায় তিনি ৩০/৩২ জনের উদ্ধার হওয়ার কথা জানিয়ে বলেন, "ট্রলার ডুবির খবর পাওয়ার পরপরই বন্দরের কয়েকটি স্পিড বোট ও টাগ বোট উদ্ধার কাজ শুরু করে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসকে/০২৪৩ঘ.