২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় চোরাইপথে আনা ভারতীয় সার আটক

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে শুক্রবার ট্রাকভর্তি ভারতীয় নিুমানের পটাশ সার আটক করেছে বিডিআর। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

সাতক্ষীরা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে শুক্রবার ট্রাকভর্তি ভারতীয় নিুমানের পটাশ সার আটক করেছে বিডিআর। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি। ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ জানান, সদর উপজেলার ঝাউডাঙ্গা ক্যাম্পের বিডিআর'র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া সীমান্ত এলাকার একটি কাঁচা রাস্তার উপর থেকে সার বোঝাই ট্রাকটি আটক করে। উদ্ধার করা হয় ৫ হাজার ৪৫০ কেজি ভারতীয় পটাশ সার। এসব সারের বাজারমূল্য ১১ লাখ ৫১ হাজার ২৫০ টাকা বলে তিনি জানান। বিডিআর কর্মকর্তা মাহবুব জানান, বিডিআর'র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে। আটক করা সার ও ট্রাক কাষ্টমস হেফাজতে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.