২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ'র গুলি

সাতক্ষীরার কুশখালী সীমান্তে শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ দুই রাউন্ড গুলি বর্ষণ করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 10:33 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

সাতক্ষীরা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কুশখালী সীমান্তে শুক্রবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ দুই রাউন্ড গুলি বর্ষণ করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ৪১ রাইফেলস ব্যাটেলিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাত সাড়ে ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের খলিসা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা বিনা উস্কানিতে দুই রাউন্ড গুলি করে। তিনি জানান, সীমান্তের মেইন পিলার ১১ এর কাছে ভারতের তিন'শ গজ ভেতর থেকে গুলি করা হয়। ডিএডি মাহবুব জানান, গুলির করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিডিআর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৬ ঘ.