ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ মোড় সংলগ্ন ফুটপাত থেকে বুধবার রাতে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
শাহবাগ থানার সহকারি উপ-পরিদর্শক বাদশা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে এক মহিলা জাদুঘরের উত্তর দিকের ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি বলেন, "ওই মহিলা একটি কালো ব্যাগে করে এক নবজাতকের লাশ থানায় নিয়ে এসে জানায়, একটি মাইক্রোবাস থেকে ব্যাগটি ফুটপাতে রেখে তা দ্রুত কাঁটাবনের দিকে চলে যায়। পরে ব্যাগটি খুলে তাতে নবজাতকের লাশ পাওয়া যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এলএইচ/এসআইটি/এইচএ/০০৫০ ঘ.
bdnews24