২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

মাদারীপুরের শিবচর উপজেলায় নসিমন ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার দুপুরে বরহামগঞ্জ কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

মাদারীপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় নসিমন ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার দুপুরে বরহামগঞ্জ কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকের হেলপার ভাঙ্গা উপজেলার সজিব (১২) ও নসিমন যাত্রী শিবচরের কেশবপুর গ্রামের জুলেখা বেগম (৩০)। আহত ছয়জনের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল বলেন, বেলা ১২টার দিকে শিবচর-পাচ্চর সড়কে বরহামগঞ্জ কলেজ মোড়ে একটি যাত্রীবাহী নসিমন ও বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে সজিব ও জুলেখা বেগম ঘটনাস্থলে নিহত হন। পুলিশ যানবাহন দু'টি আটক করেছে। ট্রাক চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.