২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলার ক্ষতি পূরণে দাতাদের কাছে ১শ' ১৫ কোটি ডলার কামনা

ঘূর্র্ণিঝড় 'আইলা'য় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার পুনর্গঠন ও উন্নয়নের জন্য দাতাদেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে প্রায় ১শ' ১৫ কোটি মার্কিন ডলার সাহায্য চেয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক এই সহযোগিতার আহবান জানান। তবে দাতাদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো অঙ্গীকার করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্র্ণিঝড় 'আইলা'য় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার পুনর্গঠন ও উন্নয়নের জন্য দাতাদেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে প্রায় ১শ' ১৫ কোটি মার্কিন ডলার সাহায্য চেয়েছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে দাতাদেশ ও সংস্থা, বিদেশী কূটনীতিক ও এনজিও প্রতিনিধিদের কাছে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক এই সহযোগিতার আহবান জানান। তবে দাতাদের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো অঙ্গীকার করেননি। (বিস্তারিত) বৈঠকের পর দুই মন্ত্রী সাংবাদিকদের কাছে বিষয়টির বিশদ বিবরণ তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের পরিবেশ বিপর্যয়ের বিষয়টি আগামীতে কোপেন হেগেন বৈঠকসহ আর্ন্তজাতিক ফোরামে উত্থাপন করে ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা চাওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, '' ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্তদের জন্য আন্তর্জাতিক স