ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় এনএসআইয়ের সাবেক প্রধান সৈয়দ রেজ্জাকুল হায়দার হাইকোর্টে জামিন আবেদন দায়ের করেছেন।
রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের বেঞ্চে তিনি জামিনের আবেদন করেন।
সোমবার এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী জামিনের আবেদনটি পরিচালনা করবেন।
সরকার পক্ষে এই আবেদনের বিরোধিতা করে বক্তব্য দেবেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাহিদ সারোয়ার কাজল সৈয়দ রেজ্জাকুল হায়দারের হাইকোর্টে জামিনের আবেদন করার কথা নিশ্চিত করেন।
২০০৪ সালের ৪ এপ্রিল চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্রের বিপুল চালান আটকের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছিল।
রেজ্জাকুলকে গত ১৬ মে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৮৪২ঘ.
bdnews24