২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর বিষয়ে সিদ্ধান্ত আইন খতিয়ে দেখে: সিইসি

বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্য পদ খারিজের বিষয়ে আইনি দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ জানিয়ে ইসির পক্ষ থেকে স্পিকারকে চিঠি দেওয়া হলেও জবাব এসেছে, এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে ইসিকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 08:52 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর সংসদ সদস্য পদ খারিজের বিষয়ে আইনি দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ জানিয়ে ইসির পক্ষ থেকে স্পিকারকে চিঠি দেওয়া হলেও জবাব এসেছে, এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে ইসিকেই। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা রোববার ইসি সচিবালয়ে সাংবাদিকদের জানান, স্পিকারকে লেখা চিঠির জবাব ইসি পেয়েছে। সাকা চৌধুরীর সংসদ সদস্য পদ বাতিল করে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন কবে নাগাদ শূন্য ঘোষণা করা হবে- জানতে চাওয়া হলে সিইসি বলেন, "আমরা আইনি পরামর্শ করে এ বিষয়ে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেব।" মনোনয়নপত্রে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ এনে সালাহউদ্দিন কাদেরের সদস্যপদ খারিজের সুপারিশ করে গত মাসে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদকে চিঠি দেয় ইসি। গত ১৬ জুলাই স্পিকার তার জবাব পাঠিয়েছেন। আবদুল হামিদ ইতোমধ্যে সাংবাদিকদের বলেছেন, সালাহউদ্দিন কাদেরের সদস্যপদ খারিজ করার বিষয়টি ইসির এখতিয়ার। ইসি বললে তিনি সাকা চৌধুরীর নির্বাচনী আসন শূন্য ঘোষণা করতে পারেন। স্পিকারকে পাঠানো ইসির চিঠিতে বলা হয়েছিল, আদালতের নির্দেশনা উপেক্ষা করে মনোনয়পত্রের হলফনামায় 'মিথ্যা' তথ্য দেওয়ায় নির্বাচনী আইন অনুযায়ী সালাহউদ্দিন কাদের চৌধুরী সাংসদ থাকার যোগ্যতা হারিয়েছেন। বিএনপি সাংসদ সালাহউদ্দিন কাদের নবম সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা 'নাই' উল্লেখ করলেও ইসি বলছে, এর আগে বিভিন্ন নির্বাচনে তার দেওয়া তথ্যের সঙ্গে এবারের তথ্যের মিল নেই। ইসির অনুসন্ধানে সাকা চৌধুরীর সম্মানসহ বিএ পাসের তথ্য মিলেছে। তার ম্যাট্রিক পাশ নিয়ে রয়েছে দুই ধরনের তথ্য। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয়, সপ্তম ও অষ্টম সংসদের সালাউদ্দিন কাদের চৌধুরীর জীবনবৃত্তান্ত জাতীয় সংসদের গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে। দ্বিতীয় সংসদে সালাহউদ্দিন কাদেরের শিক্ষাগত যোগ্যতায় রয়েছে- চট্টগ্রামের সেন্ট প্লাসিডস স্কুল থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইসএসসি, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স করেছেন। লন্ডনের লিঙ্কনস ইন-এ কোর্সকালীন সময়ে বাবা ফজলুল কাদের চৌধুরীর মৃত্যু হলে তিনি দেশে ফিরে আসেন। অপর এক সংসদের রক্ষিত তথ্যে রয়েছে