২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায়েরবাজারে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী আহত

রাজধানীর রায়েরবাজারে শনিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতের নাম আফসার (৩২)। তিনি পুরনো গাড়ি কেনা-বেচার ব্যবসা করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা জুুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রায়েরবাজারে শনিবার সকালে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহতের নাম আফসার (৩২)। তিনি পুরনো গাড়ি কেনা-বেচার ব্যবসা করেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ৮টার দিকে শেরেবাংলা সড়কের মদিনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ওই গাড়ি ব্যবসায়ী রিকশায় করে যাওয়ার পথে মসজিদের সামনে কয়েকজন যুবক তার পথরোধ করে দাঁড়ায়। কথা বলার একপর্যায়ে তারা আফসারের মাথায় গুলি করে পালিয়ে যায়। ব্যবসায়িক বা পূর্ব শত্র"তার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। এর পেছনে চাঁদাবাজির ব্যাপার আছে কিনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজ্জাক। রাজধানীতে স