ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম তিন দিনের সফরে রোববার ঢাকায় আসছেন।
২০২০ সালের মধ্যে ভারতকে একটি উন্নত ও জ্ঞানভিত্তিক পরাশক্তিতে উন্নীত করার পরিকল্পনার প্রবক্তা এপিজে আবদুল কালাম ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের ১১তম রাষ্ট্রপতি ছিলেন।
ভারতের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির অন্যতম প্রাণপুরুষ বিজ্ঞানী আবদুল কালামের কর্মসূচির মধ্যে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি এবং গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর পরিদর্শন।
রোববার রাতে তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজেও যোগ দেবেন সাবেক ভারতীয় রাষ্ট্রপতি।
আবদুল কালামের কর্মসূচির মধ্যে আছে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শিক্ষক-ছাত্রদের উদ্দেশে ভাষণ ও বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস)-এর সমাবর্তন অনুষ্ঠানে যোগদান।
এছাড়া তিনি মীরপুরে গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর পরিদর্শন করে এর প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে মতবিনিময় করবেন।
দক্ষিণ ভারতের বাসিন্দা আবুল কালাম তামিলনাড়
bdnews24