২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাতজামাইয়ের হাতে বৃদ্ধা খুন

রাজধানীর খিলগাঁও থানা এলাকার নন্দীপাড়ায় শুক্রবার রাতে মা ও ছেলেকে কুপিয়েছে এক যুবক। এতে ঘটনাস্থলে নিহত হন হালিমা আক্তার (৬৫)। তার ছেলে আহত আব্দুল জলিলকে (২৬) ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। হালিমার বাসা ১০৮৮ পশ্চিম নন্দীপাড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 08:06 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও থানা এলাকার নন্দীপাড়ায় শুক্রবার রাতে মা ও ছেলেকে কুপিয়েছে এক যুবক। এতে ঘটনাস্থলে নিহত হন হালিমা আক্তার (৬৫)। তার ছেলে আহত আব্দুল জলিলকে (২৬) ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। হালিমার বাসা ১০৮৮ পশ্চিম নন্দীপাড়ায়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক রহমত আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে হালিমার নাত জামাই জুয়েল তাকে ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে হালিমা ঘটনাস্থলেই নিহত হন। মোশাররফ নামের এক প্রতিবেশি আব্দুল জলিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনার কোনো কারণ তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এইচএ/০০৪৩ ঘ.