২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি আইন সংশোধনের ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী

অর্পিত সম্পত্তি আইন সংশোধনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "দীর্ঘদিন আগে প্রণীত একটি আইন হঠাৎ করে বাতিল করা যাবে না। তবে আমরা আইনটি সংশোধন করতে পারি। সংশোধন করলে এ আইনের কার্যকারিতা আর থাকবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 04:01 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

সিলেট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্পিত সম্পত্তি আইন সংশোধনের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, "দীর্ঘদিন আগে প্রণীত একটি আইন হঠাৎ করে বাতিল করা যাবে না। তবে আমরা আইনটি সংশোধন করতে পারি। সংশোধন করলে এ আইনের কার্যকারিতা আর থাকবে না।" শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর রিকাবীবাজারে এম সাইফুর রহমান মিলনায়তনে বাংলাদেশ পূজা উদাযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "আমরা দেশে আইনের যথাযথ প্রয়োগ, সুশাসন এবং অর্থনৈতিক মুক্তি চাই। আর এ জন্য ৭২-এর সংবিধানকে ঢেলে সাজাতে হবে।" মুহিত বলেন, "আমরা দেশমাতৃকার জন্য একাত্তরে যুদ্ধ করেছি। আমাদের সেই সংগ্রামকে অর্থবহ করতে হবে। আর এ জন্য ধর্ম-বর্ণের বিভেদ দূর করতে হবে। রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ রাখতে হবে।" পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সি আর দত্ত বীরোত্তম, সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সৈয়দা জেবুন্নেসা হক, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্র চন্দ, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ কমিটির সভাপতি আবদুজ জহির চৌধুরী সুফিয়ান প্রমুখ। বিকেল ৫টায় অর্থমন্ত্রী এমসি কলেজ মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেন। সন্ধ্যায় তিনি সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৮ ঘ.