২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রো চুরমার, নিহত ৫

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠির মান্দাতলা রেল ক্রসিংয়ে শুক্রবার দুপুরে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস চুরমার হয়ে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন ৯ জন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 10:23 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

যশোর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর সদর উপজেলার চুড়ামনকাঠির মান্দাতলা রেল ক্রসিংয়ে শুক্রবার দুপুরে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস চুরমার হয়ে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন ৯ জন। (আরও তথ্যসহ) নিহতরা হলেন- সেঁজুতি (৮), সাজনীন (৪), রিয়েল (৮), শাহীন (৪০) ও মাইক্রোবাসের চালক বশীর হোসেন (৩০) । এদের সবার বাড়ি সদর উপজেলার মুরাদনগর গ্রামে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ জানান, মুরাদনগর গ্রাম থেকে ১৪ জন বরযাত্রী নিয়ে দুপুর দেড়টার দিকে মাইক্রোবাসটি নোয়াপাড়া যাচ্ছিল। রেলক্রসিং পার হওয়ার সময় চিত্রা এক্সপ্রেস নামের একটি ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সেঁজুতি ও সাজনীন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর রিয়েল ও বশীর হোসেন মারা যায় বলে ওসি জানান। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে শাহীনের মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক ডা. এস এম আব্দুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৫৩ ঘ.