২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় দু'জন গ্রেপ্তার

পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ীর গাড়ি আটকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- বেড়া উপজেলার বৃশালিখা গ্রামের শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মরিচপুরান গ্রামের আলতাফ হোসেন (৪০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 06:15 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

পাবনা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়ায় ব্যবসায়ীর গাড়ি আটকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- বেড়া উপজেলার বৃশালিখা গ্রামের শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মরিচপুরান গ্রামের আলতাফ হোসেন (৪০)। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার ঘোষ জানান, গত বৃহস্পতিবার রাতে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় ১০/১২ জন ডাকাত একটি মাইক্রোবাসযোগে এসে ব্যবসায়ী অসীম কুমার দাসের প্রাইভেট কার থামিয়ে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতরা দোকান কর্মচারী ঝণ্টু হালদার (২৫), কার চালক স্বাধীন (৩০) এবং ব্যবসায়ী অসীম কুমার দাসকে (৪৮) মারধরও করে। যাওয়ার সময় তারা প্রাইভেট কারটি নিয়ে যায়। ওই রাতেই পুলিশ সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে প্রাইভেট কারটি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৮ ঘ.