ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জালিয়াতির মাধ্যমে ৪৫ লাখ টাকার প্রাইজবন্ড আত্মসাতের দায়ে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তাকে বুধবার ২৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
দন্ডবিধির তিনটি ধারায় ব্যাংকটির ধানমন্ডি শাখার প্রধান টেলার সুচেতা সরকারকে এ দণ্ডাদেশ দেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জেসমিন আনোয়ার।
সুচেতা পলাতক রয়েছেন।
গত বছরের ২২ মে ব্র্যাক ব্যাংক ধানমণ্ডি শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম সুচেতা সরকারসহ তিনজনের বিরুদ্ধে এ মামলাটি করেন।
মামলার অন্য দুই আসামি একই শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার সারোয়ার হোসেন ও সুপার ভাইজার মনোরঞ্জন পালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২৩৪০ঘ.
bdnews24