২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভর্নর আতিউর চট্রগ্রাম অফিস পরিদর্শনে যাচ্ছেন বৃহস্পতিবার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের চট্রগ্রাম অফিস পরিদর্শনে যাবেন। সেখানে অবস্থানকালে চট্রগ্রাম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতা ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের চট্রগ্রাম অফিস পরিদর্শনে যাবেন। সেখানে অবস্থানকালে চট্রগ্রাম কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ছাড়াও স্থানীয় ব্যবসায়ী নেতা ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম ঢাকার বাইরের অফিস পরিদর্শন। গভর্নরের প্রটোকল অফিসার এ এফ এম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। আসাদুজ্জামান জানান, সকাল ৮টায় জিএমজি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গভর্নর চট্রগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। চট্টগ্রাম পৌঁছে তিনি অফিস পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে মতবিনিময় করবেন ব্যবসায়ী নেতা ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে। শুক্রবার সকালে তিনি ঢাকায় ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এইচএ/২৩০০ ঘ.