২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে অস্ত্র ঠেকিয়ে চার লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আহসান উল্যাহ সুপার মার্কেটের সামনে মঙ্গলবার দুপুরে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় তারা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আহসান উল্যাহ সুপার মার্কেটের সামনে মঙ্গলবার দুপুরে এক ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় তারা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সশস্ত্র ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ডেমরার সারুলিয়া এলাকার মেসার্স মনির ট্টেডার্সের বিক্রয় প্রতিনিধি (মার্কেটিং অফিসার) মো. হানিফ শিমরাইলের ইসলামী ব্যাংক থেকে এক লাখ ৪২ হাজার ৮০০, আহসান উল্যাহ সুপার মার্কেটে অবস্থিত এক্সিম ব্যাংক থেকে এক লাখ, এবং মনির ট্টেডার্সের অন্যান্য গ্রাহকের কাছ থেকে আদায় করা টাকাসহ মোট ৪ লাখ ১৫ হাজার টাকা নিয়ে দুপুর দেড়টার দিকে সারুলিয়ার কার্যালয়ে ফিরছিলেন। ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আহসান উল্যাহ সুপার মার্কেটের সামনে থেকে মোটর সাইকেলে ওঠার সময় ওঁৎ পেতে থাকা পাঁচজন ছিনতাইকারী হানিফকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে টাকাগুলো ছিনিয়ে নেয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান ঘটনার সত্যতার স্বীকার করেছেন। তবে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ নাকচ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.