২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল উৎসব প্রেসক্লাবে

জাতীয় প্রেসক্লাবে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল মৌসুমী ফল উৎসব। আম, কাঁঠাল, আনারস, তরমুজ, পেয়ারা, পেঁপে, কামরাঙ্গা, বাতাবী লেবু, ডেউয়া, কাউলা, লটকন, মনমরি, আমলকি, আমড়া ইত্যাদি নানা ফলের সম্ভার ছিল উৎসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল মৌসুমী ফল উৎসব। আম, কাঁঠাল, আনারস, তরমুজ, পেয়ারা, পেঁপে, কামরাঙ্গা, বাতাবী লেবু, ডেউয়া, কাউলা, লটকন, মনমরি, আমলকি, আমড়া ইত্যাদি নানা ফলের সম্ভার ছিল উৎসবে। আমের মধ্যে ছিল- ফজলি, ফ্লোরিডা, এইচ-১০, আম্রপালি ও মল্লিকা। জাতীয় প্রেসক্লাব ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির (বিএটি) যৌথ উদ্যোগে এ ফল উৎসব হয়। উৎসব উদ্বোধন করেন বিএটি'র ব্যবস্থাপনা পরিচালক অ্যালেন ডেভি। উৎসবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বিএটি'র হেড অব কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি এ্যাফেয়ার্স জাকির ইবনে হাই, কমিউনিকেশন বিভাগের সদস্য শামীম জাহেদী, শাবাব হুসাইন, ফয়েজ আলী ও ফল উৎসব কমিটির প্রধান কাদের গনিসহ প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ক্লাবের নবীন-প্রবীণ সদস্যরা সপরিবারে এই মৌসুমী ফলের উৎসব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৪৮ ঘ.