২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে পড়ে গৃহবধুর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কামারমোড়া গ্রামের এক গৃহবধূ রোববার সকালে মুকুন্দপুর রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পারুল পাল (২৫) ট্রেনের নিচে পড়ার সময় তার তিন সন্তানকে ট্রেন লাইনের কাছে রেখেছিলেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ব্রা‏হ্মণবাড়িয়া, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কামারমোড়া গ্রামের এক গৃহবধূ রোববার সকালে মুকুন্দপুর রেল স্টেশনের কাছে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পারুল পাল (২৫) ট্রেনের নিচে পড়ার সময় তার তিন সন্তানকে ট্রেন লাইনের কাছে রেখেছিলেন। তাদের কোনো ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শী আলী আরশাদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে মুকুন্দপুর রেল স্টেশনের অদূরে তিন সন্তানকে ট্রেন লাইনের পাশে রেখে পারুল সিলেটগামী জালালাবাদ ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেন। পরিবারের বরাত দিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, পাঁচ বছর আগে কামারমোড়া গ্রামের গোপাল পালের সঙ্গে পারুলের বিয়ে হয়। স