২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ, বন্দরে তিন নম্বর সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ জন্য দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি আরও জোরদার হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ জন্য দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার বিকেলে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এটি আরও জোরদার হতে পারে। লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের অনেক তারতম্য বিরাজ করছে। এতে সমুদ্র বন্দরগুলো এবং দেশের উপকূলীয় এলাকা ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে। বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সমুদ্রে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/১৯০৬ঘ.