২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাজারে শনিবার রাতে আগুন লেগে ১৪টি দোকান পড়ে গেছে। রাত ১টার দিকে ভাঙ্গা বাজারের একটি আইসক্রিম কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহীউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 10:26 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ফরিদপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাজারে শনিবার রাতে আগুন লেগে ১৪টি দোকান পড়ে গেছে। রাত ১টার দিকে ভাঙ্গা বাজারের একটি আইসক্রিম কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহীউদ্দিন। তিনি জানান, মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওসি বলেন, ব্যবসায়ীরা দাবি করেছেন আগুনে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩৮ ঘ.