প্রকাশ বিশ্বাস
আদালত প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের বারিধারা ডিওএইচএসের বাড়ি কেন নিরাপত্তা জামানত হিসেবে ক্রোক করা হবে না- সে জন্য নোটিশ দিয়েছে আদালত।
১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে বিএনপি নেতা ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মামলায় রোববার দুপুরে আদালত এ নোটিশ দেয়। (আরও তথ্যসহ)
সকালে ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা করা হয়। দুপুরে মামলাটির ওপর শুনানি হয়।
টুকুর আইনজীবী বিএনপির দুই সাংসদ ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বিবাদী মইন উ আহমেদের রাজধানীর বারিধারা ডিওএইচএসের পাঁচ কাঠা জমির ওপর ৬ তলা বাড়িটি নিরাপত্তা জামানত হিসেবে ক্রোক করার আবেদন জানান।
তখন বিচারক সাইফুল ইসলাম বলেন, "নিরাপত্তা জামানত হিসেবে ওই বাড়ি কেন ক্রোক করা হবে না- তিন সপ্তাহের মধ্যে তা জানাতে বিবাদীর প্রতি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।"
এ সময় আগামী ১৬ আগস্ট এই মামলার বিবাদী মইন ইউ আহমেদের বিরুদ্ধে জারি করা সমন ফেরত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন বিচারক।
একই দিন মইন উ আহমেদকে আইনজীবীর মাধ্যমে অথবা সশরীরে হাজির হওয়ারও নির্দেশ দেন তিনি।
রোববার সকাল ১০টায় টুকু তার আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে হলফনামা দেন।
বাদী মামলায় সর্বোচ্চ কোর্ট ফি ৪০ হাজার পাঁচশ' টাকা জমা দেন। ১৫ পাতার মামলার আরজিতে বাংলাদেশ সরকারের পক্ষে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।
টুকুর আইনজীবীরা বাড়ি বিক্রির ওপর অন্তর্র্বতী নিষেধাজ্ঞা আরোপের আবেদন জানালেও তা নামঞ্জুর করে আদালত।
বাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের এ আবেদন করে টুকু আদালতে বলেন, তিনি ক্ষতিপূরণ মামলায় ১০০ কোটি টাকা পাবেন। সে ক্ষেত্রে তিনি মামলায় জেতার পর (ডিক্রি লাভ) বিবাদী যাতে তার মালিকানাধীন ডিওএইচএস এর বাড়ি অন্যত্র হস্তান্তর করতে না পারেন সে জন্য রায় ঘোষণার আগে বাড়িটি ক্রোক করার জন্য আদালতের কাছে পৃথক এ আবেদন করা হয়েছে।
বাদী টুকুর উপস্থিতিতে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ আদালতে শুনানি করেন। এ সময় বিএনপি সমর্থক শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
শুনানিতে ব্যারিস্টার মওদুদ বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদদের বিনা তদন্তে গ্রেপ্তার ও অত্যাচার করা হয়। বাদী ইকবাল হাসান মাহমুদ টুকু, তার স্ত্রী রোমানা মাহমুদ ও অবিবাহিত মেয়েকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, এ সব কাজে ইন্ধনদাতা ছিলেন সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ।
মওদুদ আরও বলেন, বিবাদী ২০০৭ সালের ২৭ মার্চ তেজগাঁও পুরাতন বিমান বন্দরের জাতীয় প্যারেড স্কোয়ারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে জনসম্মুখে বাদী টুকুকে প্রত্যক্ষভাবে ইঙ্গিত করে 'উদ্দেশ্যমূলকভাবে মনগড়া মিথ্যা তথ্য' উপস্থাপন করে বলেন, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে এবং বিদেশে পাচার হয়েছে।
বিবাদী মইন উ আহমেদ মিথ্যা বক্তব্য দিয়ে জনসম্মুখে বাদী টুকুকে হেয় করেছেন অভিযোগ করে টুকুর আইনজীবী মওদুদ বলেন, বাদী প্রতিমন্ত্রী থাকাকালে তার মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তাকে অভিযুক্ত করে কোনও মামলা হয়নি।
মওদুদ বলেন, "বিবাদী মইনের দাপটে দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভালো ছিল না। জনগণের মান্ডেট ছাড়া তারা দেশ চালিয়েছেন ও রাজনীতিবিদদের হয়রানি করেছেন।" মইন উ আহমেদ ইতোমধ্যে 'দেশ ছেড়ে পালিয়েছেন' বলেও শুনানিতে মন্তব্য করেন মওদুদ।
ক্ষতিপূরণের মামলার রায় তার পক্ষে যাবে দাবি করে মওদুদ বলেন, বিবাদী মামলা চলাকালীন বারিধারার বাড়িটি হস্তান্তর করে ফেলতে পারেন।
রায়ের আগে বারিধারা ডিওএইচএস এর নরদার্ন রোডের ১০৬ নম্বর বাড়িটির হস্তান্তর ঠেকাতে তা ক্রোক করার আবেদন করেন তিনি।
বিচারক এস এম সাইফুল ইসলাম শুনানি শেষে সাবেক সেনাপ্রধান মইনের ওই বাড়ি কেন রায় ঘোষণার আগে ক্রোক করা হবে না সে মর্মে কারণ দর্শানোর জন্য বিবাদী মইন উ আহমেদকে তিন সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
শুনানিতে মওদুদ আহমেদকে সহায়তা করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, লুৎফে আরম, সানাউল্লা মিয়া, মহসীন মিয়া, খোরশেদ আহমেদ, মাসুদ আহমেদ তালুকদার, মো. ইকবাল হোসেন, শামীমা আক্তার শাম্মী, শাহিনা হক বিউটি, জয়নাল আবেদিন মেজবাহ প্রমুখ আইনজীবী।
বিএনপি-জামায়াত জোট সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী টুকু ২০০৮ সালের পত্র-পত্রিকায় প্রকাশিত মইন উ আহমেদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে মামলায় অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান বলেছিলেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হয়েছে।
মইন উ আহমেদের ওই বক্তব্য মিথ্যা দাবি করে টুকু মামলায় বলেন, এতে তার মানহানি হয়েছে। এ জন্য তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাচ্ছেন।
নিজের দাবির পক্ষে জাতীয় সংসদে উপস্থাপিত বর্তমান বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর দেওয়া তথ্য তুলে ধরে সাবেক প্রতিমন্ত্রী টুকু বলেন, "গত ২০ জুন জাতীয় সংসদে বর্তমান সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে বলেছেন, চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে বাজেট ছিল ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এতে বোঝা যায়, মইন উ আহমেদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার সুনাম ক্ষুণ
bdnews24